Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

খ্রিস্টান ব্যবসায়ী হত্যায় মনোয়ারার ৩ দিনের রিমান্ড

natoreনাটোর প্রতিনিধি: নাটোরের বনপাড়ায় খ্রিস্টান পল্লীতে দুর্বৃত্তদের হামলায় নিহত খ্রিস্টান ব্যবসায়ী সুনীল গোমেজ হত্যা মামলায় গ্রেফতারকৃত মনোয়ারা খাতুন মনি’র তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আজ সোমবার (১৩ জুন) দুপুরে নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শামসুল আল আমীন এই রিমান্ড মঞ্জুর করেন।
সুনীল গোমেজ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গত ১১ জুন রাতে ঢাকার বাড্ডা এলাকা থেকে মনোয়ারা খাতুন মনিকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ। পরে ১২ জুন বিকেলে সুনীল গোমেজ হত্যা মামলায় মনোয়ারা খাতুন মনিকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করে ৫ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। সোমবার আদালতের বিচারক রিমান্ড শুনানি শেষে তার ৩দিনের রিমান্ড মঞ্জুর করে।
এর আগে আবদুল্লা মামুন সবুজ নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। দুই দফায় মোট ৫ দিন সবুজের রিমান্ড মঞ্জুর করে একই আদালত। এ নিয়ে হত্যা মালায় দুইজনকে গ্রেফতার দেখালো পুলিশ।

Leave A Reply

Your email address will not be published.