Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

গলাচিপা উপজেলা রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন

গলাচিপা প্রতিনিধি, পটুয়াখালী:
পটুয়াখালীর গলাচিপা উপজেলা রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার সকাল ১০ টায় কেন্দ্রীয় রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাবের চেয়ারম্যান মো. সামসুল হক এ কমিটি ঘোষণা করেন।
নতুন এ কমিটিতে বাংলাদেশ প্রতিদিনের গলাচিপা উপজেলা প্রতিনিধি সাজ্জাদ আহমেদ মাসুদকে সভাপতি, দৈনিক কালের ছবির গলাচিপা উপজেলা প্রতিনিধি রফিকুল ইসলাম রুবেলকে সাধারণ সম্পাদক এবং দৈনিক বর্তমান, দৈনিক সংবাদ সকাল, অনলাইন ডি নিউজ, অনলাইন কুয়াকাটা নিউজের গলাচিপা উপজেলা প্রতিনিধি সঞ্জিব দাসকে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত করা হয়েছে। কমিটিতে আরও রয়েছেন সহ- সভাপতি দৈনিক বজ্রশক্তির মো. জিল্লুর রহমান (জুয়েল), সহ সভাপতি দৈনিক দেশের পত্রের আশিক মাহমুদ রুবেল, সহ-সভাপতি ডেইলী প্রেজেন্টাইমসের মো. আমির হোসেন পিনটু, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক মুক্ত আলোর মো. আজীম, যুগ্ম সাধারণ সম্পাদক অনলাইন অপরাধ সংবাদের জেলা প্রতিনিধি দেবাশীষ সমদ্দার সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক অনলাইন অপরাধ সংবাদের উপজেলা প্রতিনিধি মো. আহসান উদ্দিন (জিকো), সহ-সাংগঠনিক সম্পাদক দৈনিক ভোরের আলোর রিপন বিশ্বাস, সহ-সাংগঠনিক সম্পাদক সাপ্তাহিক অপরাধ অনুসন্ধ্যানের মান্না দাস, কোষাধ্যক্ষ দৈনিক সন্ধ্যা বাণীর মো. বাইজিদ শিকদার, দপ্তর সম্পাদক দৈনিক আজকের বরিশালের সাব্বির আহম্মেদ (ইমন), ক্রীড়া বিষয়ক সম্পাদক দৈনিক সংবাদ সকালের ক্রাইম রিপোর্টার মো. হাফিজ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক দৈনিক দুর্নীতি চিত্রের গোলাম মাহমুদ স্বপন ও সাহিত্য বিষয়ক সম্পাদক দৈনিক আজকের সাংবাদের মো. মাহাবুব।

Leave A Reply

Your email address will not be published.