Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

গাইবান্ধার গোবিন্দেগঞ্জে দুই গরু ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার

লাশ-উদ্ধারগাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় অজ্ঞাতপরিচয় দুই গরু ব্যবসায়ীর হাত-পা বাঁধা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার সকাল নয় টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের উপজেলার কাটাখালি ব্রিজের পূর্বপাশে একটি কলা ক্ষেত থেকে মৃতদেহ দু’টি উদ্ধার করা হয়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম জাহিদুল ইসলাম জানান, স্থানীয়রা সকালে কলা ক্ষেতে হাত-পা বাঁধা ও গলায় লুঙ্গি পেঁচানো অবস্থায় দুই ব্যক্তির মৃতদেহ পড়ে থাকে দেখে পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

তিনি আরো জানান, তাদের পকেটে থাকা গরু ক্রয়-বিক্রয়ের চালান দেখে ধারণা করা হচ্ছে, তারা দু’জনেই গরু ব্যবসায়ী। তাদের বয়স যথাক্রমে ৩৫ ও ৪৫ বছর হবে। তাদের বাড়ি কুমিল্লা জেলায় বলে জানা গেছে। তারা কুড়িগ্রাম থেকে গরু কিনে বাড়ি ফিরছিলেন। পথে দুর্বৃত্তরা তাদের কাছ থেকে সবকিছু ছিনিয়ে নিয়ে হাত-পা বেঁধে হত্যার পর মৃতদেহ ফেলে রেখে যায়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Leave A Reply

Your email address will not be published.