Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

গাইবান্ধার ফুলছড়িতে হেযবুত তওহীদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলায় জঙ্গিবাদ সন্ত্রাসবাদ এবং সাম্প্রদায়িকতা বিরোধী জনসচেতনতা মূলক আলোচনা সভা করেছে গাইবান্ধা জেলা শাখা হেযবুত তওহীদ।
গত ৮ ই সেপ্টেম্বর শনিবার সন্ধায় গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নের হরিপুর মোড়ে হেযবুত তওহীদ গাইবান্ধা জেলা শাখার আয়োজনে সন্ত্রাস, জঙ্গীবাদ ধর্মব্যবসা সহ সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে শান্তি পূর্ণ সমাজ গঠনের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উদাখালী ইউনিয়ন হেযবুত তওহীদের সদস্য মোঃ কাবিল উদ্দিনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে হেযবুত তওহীদের চলমান কার্যক্রম তুলে ধরে উপস্থিত সকলকে সন্ত্রাস-জঙ্গিবাদ সাম্প্রদায়িকতা ও মাদকসহ সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে ধর্মের প্রকৃত আদর্শে ঐক্যবদ্ধ হওয়ার আহবানে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা হেযবুত তওহীদের সভাপতি মোঃ জাহিদ হাসান মুকুল।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের গাইবান্ধা জেলা সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম, হেযবুত তওহীদের ফুলছড়ি উপজেলা সভাপতি মোঃ মাহাবুর রহমান, ও এলাকার গন্যমাণ্য ব্যক্তির্বগ

Leave A Reply

Your email address will not be published.