Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

গাইবান্ধার সাদুল্যাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

সাদুল্ল্যাপুর সংবাদদাতা: গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাসুম মিয়া (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার বনগ্রাম ইউনিয়নের ইছবপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মাসুদ ইছবপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, বিকেলে মাসুদ তার ঘরে বৈদ্যুতিক সংযোগ মেরামত করছিলেন। এসময় বিদ্যুৎ স্পৃষ্ট হন তিনি। পরে বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎকরা মাসুদকে মৃত ঘোষণা করেন। বনগ্রাম ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ফজলুল কাউয়ুম হুদা বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave A Reply

Your email address will not be published.