Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

গাইবান্ধায় ইউপি নির্বাচনে ৪ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

file (1)
গাইবান্ধা প্রতিনিধিঃ ইউনিয়ন পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে গাইবান্ধা সদর উপজেলার ১৩টি ইউনিয়নের মধ্যে ৭টিতে আগামী ২৩ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হবে। বুধবার মনোনয়নপত্র প্রত্যাহারের দিনে সাধারণ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে মোট ১০ প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। এরমধ্যে সংরক্ষিত মহিলা সদস্য পদে মালিবাড়ি ও ঘাগোয়া ইউনিয়নে একজন করে এবং সাধারণ সদস্য পদে ল²ীপুরে ২, ঘাগোয়ায় ২, কামারজানিতে ২, গিদারিতে ১ ও খোলাহাটিতে ১ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। চেয়ারম্যান পদে কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। এরফলে চেয়ারম্যান পদে ৩৭, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১৯ এবং সাধারণ সদস্য পদে ২৭৫ জন প্রার্থী বহাল রইলেন। চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের ৭, বিএনপির ৫, জাপার ৫, জাসদের ৩, কমিউনিস্ট পার্টির ২ জন এবং স্বতন্ত্র ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ৪ এবং বিএনপির বিদ্রোহী প্রার্থী ১ জন রয়েছেন।

Leave A Reply

Your email address will not be published.