Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

গাইবান্ধায় জলবায়ু পরিবর্তন নীতি পরিকল্পনা বিসয়ক সেমিনার অনুষ্ঠিত

গাইবান্ধা সংবাদদাতা: জলবায়ু পরিবর্তন নীতি পরিকল্পনায় অংশ গ্রহণ শীর্ষক এক সেমিনার আজ শনিবার এসকেএস ইন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সিএসআরএল ও উত্তরণ গাইবান্ধার আয়োজনে এবং জলবায়ু পরিষদ গাইবান্ধার সহযোগিতায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা পৌরসভার মেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন। পৌর সংরক্ষিত মহিলা কাউন্সিলর দিলরুবা পারভিন ঝর্নার সভাপতিত্বে অ্যাড. জিএসএম আলমগীরের সঞ্চালনায় সেমিনারে আলোচনায় অংশ নেন সিএসআরএল’র সাধারণ সম্পাদক জিয়াউল হক মুক্তা, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহবুবর রহমাত, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আ.কা.ম. রুহুল আমিন, জেলা জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক জনি, প্যানেল মেয়র জিএম চৌধুরী মিঠু, তানজিমুল ইসলাম পিটার, কাউন্সিলর কামাল আহমেদ, ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম জাকির, সুজন প্রসাদ, মোসাদ্দেকুল ইসলাম আদনান, সিএসআরএল’র সমন্বয়ক প্রদীপ কুমার রায়, সোয়েব চৌধুরী প্রমুখ। সেমিনারে বাংলাদেশে জলবায়ুর বিরূপ প্রভাব ও এ থেকে পরিত্রানের বিষয়ে বিষদ আলোচনা করা হয়। এছাড়া ইউনিয়ন পর্যায়ে জলবায়ু পরিষদের কমিটি গঠন এবং পৌরসভার সঙ্গে ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন সময় আলোচনা সভার আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিডিপত্র/আমিরুল

Leave A Reply

Your email address will not be published.