Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

গাইবান্ধায় জেএমবি সদস্যসহ গ্রেফতার ৩৮

গাইবান্ধানিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা: সারাদেশব্যাপী জঙ্গি দমনে পুলিশের সাঁড়াশি অভিযানে গাইবান্ধায় জেএমবির’র সদস্য আল আমিন (২৫) কে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া গাইবান্ধা সাত উপজেলার বিভিন্ন স্থানে শনিবার সকাল থেকে রোববার সকাল পর্যন্ত সময়ে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে গোবিন্দগঞ্জ তালুকানুপুর ইউনিয়নের চকশেরপুর গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি’র সদস্য আল আমিন ও নাশকতার মামলায় সুন্দরগঞ্জ থানায় একজন জামায়াতকর্মী রয়েছে। এছাড়া অন্যান্য গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সন্ত্রাস, নাশকতা, ডাকাতি, ছিনতাই ও মাদক মামলা রয়েছে। জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. ফারুক আহম্মেদ জানান, ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে জেলার বিভিন্ন থানা থেকে ৩৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.