Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

গাইবান্ধায় টেবিল টেনিস প্রশিক্ষণের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু

গাইবান্ধা প্রতিনিধি: বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জেলা পর্যায়ের (অনুর্দ্ধ-১৬) দশদিনব্যাপী টেবিল টেনিস খেলোয়াড় প্রশিক্ষণ কার্যক্রম আজ রোববার বিকেল থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও পৌর মেয়র অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, আনোয়ারুল কাদির ফুল, গোলাম মারুফ মনা, শাহ আহসান হাবীব রাজিব, রকিবুল হাসান রিটন, কোচ হাফিজুর রহমান, মো. আশরাফ আলী প্রমুখ। প্রশিক্ষণ কোর্সে জেলার ১৬ জন বাছাইকৃত টেবিল টেনিস খেলোয়াড় অংশ নিচ্ছে। একইদিনে দশদিনব্যাপী রেসলিংক প্রশিক্ষণ কোর্সও শুরু হয়েছে। এতে জেলার বিভিন্ন এলাকা থেকে আগত ১৬ জন অংশ নিচ্ছে।

Leave A Reply

Your email address will not be published.