Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

গাইবান্ধায় প্রতিবন্ধী পরিচয়পত্র ও বৃদ্ধ ভাতার বই বিতরণ

Picture 001গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা সদর উপজেলা পরিষদের উদ্যোগে আজ শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের বয়স্ক, বিধবা, স্বামী পরিত্যাক্তা, দুঃস্থ মহিলা ও অস্বচ্ছল প্রতিবন্ধীদের মধ্যে পরিচয়পত্র ও বৃদ্ধ ভাতার বই বিতরণ করা হয়। এ উপলক্ষে সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আশরাফুল মমিন খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান রশিদা বেগম, সদর উপজেলা আ’লীগের সভাপতি রেজাউল করিম রেজা, সমাজসেবক ও রাজনীতিক সাইফুল ইসলাম সাকা, সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মেহেদী হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম ফারুক প্রমুখ। পরে প্রতিবন্ধী ৪৪, বয়স্ক ভাতা ৫৭ ও বিধবা ২৫ জনের হাতে পরিচয়পত্র ও ভাতার বই তুলে দেন হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি।

Leave A Reply

Your email address will not be published.