Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

গাইবান্ধায় মদপানে ৩ জনের মৃত্যু

downloadগাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধায় পলাশবাড়ী উপজেলায় বরিশাল ইউনিয়নের ভগবানপুর গ্রামে অতিরিক্ত মদ পান করে ৩ জনের মৃত্যু হয়েছে। সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ১জন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন এবং ঘটনাস্থলে অপর ১জন মারা যান। তারা হলেন, ওই গ্রামের মতিলাল দাসের ছেলে মুখলাল দাস (৩৮), বগুড়ার সূত্রাপুর এলাকার লক্ষন লাল দাসের ছেলে রবিলাল দাস (৩৫) ও রংপুরের শাপলা চত্ত্বর এলাকার জাগারাম রবিদাসের ছেলে ভাসানী রবিদাস (৪০)।

স্থানীয়রা জানান, জেলার বরিশাল ইউনিয়নের ভগবানপুর গ্রামে মুখলাল দাসের মেয়ে নীলা রাণী দাসের বিয়ে উপলক্ষ্যে তারা একাত্রিত হন। শনিবার রাতে বিষাক্ত মদ পান করে তারা অসুস্থ্য হয়ে পড়েন। এ সময় ঘটনাস্থলেই মুখলাল দাস মারা যান। ঘটনার পর পরিবারের পক্ষ থেকে বিষয়টি গোপন রাখা হয়। পরে চিৎসাধীন অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে রবিলাল দাস ও রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভাসানী রবিদাস সোমবার ভোরে মারা যাওয়ার পর বিষয়টি প্রকাশ পায়।

Leave A Reply

Your email address will not be published.