Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

গাইবান্ধা পলাশবাড়ী উপজেলায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২, আহত ৩

পলাশবাড়ী সংবাদদাতা : গাইবান্ধা-পলাাশবাড়ী সড়কের পলাশবাড়ী উপজেলার মাঠেরহাট বুড়িরঘর এলাকায় বৃহস্পতিবার এক দুর্ঘটনায় শিশুসহ দুই জন নিহত ও ৩ জন আহত হয়েছে। নিহতরা হচ্ছেন, গাইবান্ধা সদর উপজেলার নান্দিনাশহর গ্রামের সোহেল মিয়ার স্ত্রী সুমি বেগম (২৫) ও পলাশবাড়ী উপজেলার হাসনেরপাড়া গ্রামের জিল্লুর রহমানের ৮ মাস বয়সী শিশু কন্যা খাদিজাতুল কোবরা। আহত ৩ জনকে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, গাইবান্ধা থেকে বগুড়াগামী শাওন-শাহীন পরিবহনের যাত্রীবাহি মিনিবাসটি ওই এলাকায় পলাশবাড়ী থেকে গাইবান্ধাগামী একটি অটো রিক্সাকে চাপা দেয়। এতে অটো রিক্সার পাঁচ যাত্রী আহত হয়। আহতদের আশংকাজনক অবস্থায় গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসার পথে ওই দুইজন মারা যান। বাসটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।

 

Leave A Reply

Your email address will not be published.