Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

গাইবান্ধা পৌরসভার আসন্ন বাজেট প্রনয়নে নাগরিক ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

Gaibandha arif 24 05 2015
আলোচনা সভায় উপস্থিত (বা থেকে) প্রেসক্লাবের সভাপতি শ্রী গোবিন্দলাল,গাইবান্ধা পৌরসভার মেয়র সৈয়দ সামসুল আলম, ৯ নং ওয়ার্ড প্যানেল মেয়র মো. মোস্তাক আহমেদ রঞ্জু, এবং ৭,৮,৯ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা কমিশনার নাজমা সওকত।

আরিফুল ইসলাম,  গাইবান্ধা প্রতিনিধি: 

গাইবান্দা পৌরসভার আসন্ন বাজেট প্রনয়নে ৯নং ওয়ার্ড বাসির মতামত গ্রহনের লক্ষে নাগরিক ভাবনা শীর্ষক মুক্ত প্রশ্ন-উত্তর ও আলোচনা সভা গত শনিবার অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন গাইবান্ধা পৌরসভার মেয়র সৈয়দ সামসুল আলম, জেলা প্রেসক্লাবের সভাপতি শ্রী গোবিন্দলাল ও ৭,৮,৯ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা কমিশনার নাজমা সওকত।
উক্ত আলোচনা সভায় ৯ নং ওয়ার্ডের প্যানেল মেয়র মো. মোস্তাক আহমেদ রঞ্জু কে সাধারণ জনগণ তার নির্বাচনী ওয়াদা সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করেন। প্যানেল মেয়র সকল প্রশ্নের ঠিক ঠিক উত্তর প্রদান করেন প্রশ্নের উত্তর পেয়ে ৯নং ওয়ারডের আপামর জনতা সন্তোষ প্রকাশ করেন এবং তার ৪ বছর ৬ মাসের সকল উন্নয়নের ভুয়শী প্রশংসা করে এবং জনগণ প্যানেল মেয়রের সকল সিদ্ধান্তের সাথে থাকবে বলে সবাই প্রতিশ্রুতি দান করেন।

Leave A Reply

Your email address will not be published.