Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

গাজায় ইসরায়েলি বর্বরতায় নিহত আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন, যা উপত্যকাটিতে মোট নিহতের সংখ্যা ৪২ হাজার ২০০ ছাড়িয়ে গেছে। আহতের সংখ্যা ৯৮ হাজারেরও বেশি। সোমবার (১৪ অক্টোবর) বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় গত ২৪ ঘণ্টায় ৫২ জন নিহত এবং ১২৮ জন আহত হয়েছেন। ইসরায়েলি বাহিনীর এই অব্যাহত আগ্রাসনের ফলে অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন, যাদের বেশিরভাগই ধ্বংস হওয়া বাড়ির নিচে চাপা পড়েছেন।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যুদ্ধবিরতির প্রস্তাব উপেক্ষা করে ইসরায়েল অবরুদ্ধ গাজায় তার হামলা অব্যাহত রেখেছে। এই আক্রমণের ফলে প্রায় ২০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

৭ অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েল প্রতিশোধমূলক আক্রমণ শুরু করে, যা এখনও চলছে। ইসরায়েলের এই আক্রমণে হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ অসংখ্য স্থাপনা ধ্বংস হয়ে গেছে এবং গাজার ৬০ শতাংশ অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

জাতিসংঘের মতে, গাজার প্রায় ৮৫ শতাংশ বাসিন্দা খাদ্য, পানি এবং ওষুধের তীব্র সংকটের মুখোমুখি। ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.