গাজীপুরে দুই যুবকের লাশ উদ্ধার
গাজীপুর প্রতিনিধি : ঢাকা-কালিয়াকৈর সড়কের জিরানী বাজার এলাকায় দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে লাশ দুইটি উদ্ধার করা হয়। তাত্ক্ষণিকভাবে নিহতদের নাম পরচয় পাওয়া যায়নি।
কোনাবাড়ী হাইওয়ে থানার ওসি মো. আবু দাউদ বলেছেন, মঙ্গলবার রাতের কোনো এক সময় বাসের ছাদ থেকে পড়ে দুইজনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এরপরও এই বিষয়ে তদন্ত চলছে।