Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

গাজীপুরে হুজির ৪ সদস্য গ্রেফতার করেছে পুলিশ

hujiগাজীপুরে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হুজির চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হলেন, গাজীপুর সিটি কর্পোরেশনের কাউলতিয়া মধ্যপাড়া এলাকার মো. খাইরুল ইসলাম (২৬), টাঙ্গাইল সদরের বিশ্বাস বেতকা আটপুকুর গ্রামের মো. আমিনুল হক (৪৯), একই জেলার গোপালপুর থানার খামারপাড়া গ্রামের মো. শহীদ উল্লাহ (৪৩) ও ময়মনসিংহের মুক্তাগাছা থানার সৈয়দপাড়া গ্রামের মো. গোলাম কিবরিয়া খান (২৫)। এদের মধ্যে মো. খাইরুল ইসলাম ও গোলাম কিবরিয়া গাজীপুরের ইসলামিক ইন্সটিটিউট অব টেকনোলজির (আইইউটি)প্রাক্তন শিক্ষার্থী এবং শহীদ উল্লাহ আরাকান ফেরত জঙ্গি।

শুক্রবার দুপুরে গাজীপুর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ এ তথ্য জানান।

তিনি আরো জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার জয়দেবপুর থানার নান্দুয়াইন এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ২০ গজ পশ্চিমে জঙ্গলের ভিতরে সুফিয়া কটেজের পরিত্যক্ত একতলা বিল্ডিংএ বিশেষ অভিযান চালানো হয়। এসময় ঘটনাস্থল থেকে দুইটি ছোরা, একটি চাপাতি, চারটি ককটেল, ইলেকট্রিক ডিভাইস, ১৪টি পেট্রোল বোমা ও বিভিন্ন জিহাদি বই জব্দ করা হয়।

Leave A Reply

Your email address will not be published.