Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

গুরুদাসপুরে শীর্ষ মাদক ডিলার আসামী গ্রেফতার

Gurudaspur pic-30.07.2016 (4)

জালাল উদ্দিন, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি. নাটোরের গুরুদাসপুর উপজেলার শীর্ষ সন্ত্রাসী, মাদক ডিলার ও একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী আজিজুল হক আইজ্জলকে (৪৫) ১০০ পিচ ইয়াবা ও ৩০ পুড়িয়া হিরোইন সহ গ্রেফতার করেছে পুলিশ। সে সাবগাড়ির মৃত জব্বার প্রাং এর পুত্র।
পুলিশ জানায়, শুক্রবার ভোর রাতে এএসআই ইব্রাহীম হোসেন ও আনোয়ার হোসেন উপজেলার সাবগাড়ি বিলহরিবাড়ী এলাকা থেকে আইজ্জলকে মাদক সহ হাতানাতে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন। শনিবার দুপুরে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে তাকে জেল হাজতে পাঠানো হয়।
এএসআই ইব্রাহীম হোসেন জানান, আইজ্জল কয়েকটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী। সে ইয়াবা, ফেন্সিডিল, হিরোইন, গাঁজা ব্যবসায়ীদের ডিলার। তাছাড়াও সন্ত্রাস সৃষ্টি ও বিভিন্ন মাদক ব্যবসায়ীর কাছে মাদক বিক্রি করে আসার এক পর্যায়ে তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.