Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

গুলশানে সন্ত্রীস হামলা, দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

pm

নিজস্ব প্রতিবেদক: রাজধানী গুলশানের হলি আর্টিজান বেকারি নামের ক্যাফেতে ২০ বিদেশি ও নিরাপত্তা বাহিনীর দুই কর্মকর্তার মৃত্যুতে দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত ভাষণে প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন। শুক্রবার রাতে একদল দুর্বৃত্ত অস্ত্র ও বিস্ফোরক নিয়ে গুলশানের হলি আর্টিজান বেকারিতে ঢুকে বিদেশিসহ বেশ কয়েকজনকে জিম্মি করে। এ ঘটনায় শনিবার সকালে কমান্ডো অভিযান চালায় নিরাপত্তা বাহিনী।
জিম্মি উদ্ধারে শনিবার সকাল সাড়ে সাতটার পরপর সেনাবাহিনী, সোয়াত, পুলিশ, র‌্যাব, বিজিবির সমন্বয়ে অভিযান শুরু হয়। ৪৫ মিনিটের অপারেশনে হামলাকারী ৬ সন্ত্রাসী নিহত হয়। এছাড়া তিন বিদেশি নাগরিকসহ জীবিত উদ্ধার করা হয় ১৩ জনকে।
তবে রাত সাড়ে ৯টায় হামলার পরপরই সন্ত্রাসীরা ২০ বিদেশি নাগরিককে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে হত্যা করে বলে জানায় কমান্ডো অভিযানের নেতৃত্বদানকারী সেনাবাহিনী।
নিরাপত্তা বাহিনীর দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশের দুই কর্মকর্তা, ছয় সন্ত্রাসী এবং তাদের হাতে জিম্মি হওয়া ২০ জন বিদেশি নিহত হয়েছে। ইসলামিক স্টেট এ হামলার দায় স্বীকার করেছে ।

Leave A Reply

Your email address will not be published.