Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

গুলশান হামলার ঘটনায় হাসনাত-তামিম ছাড়াও ৭-৮ জন শনাক্ত

গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম

ডেস্ক রিপোর্ট: ঢাকার গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনায় হাসনাত করিম, মেজর জিয়াউল হক, তামিম চৌধুরী, নুরুল ইসলাম মারজান ছাড়াও জড়িত আরও সাত-আটজনকে শনাক্ত করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম সাংবাদিকদের এসব তথ্য জানান।
ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের প্রধান মনিরুল বলেন, শনাক্তদের সাংগঠনিক নাম পাওয়‍া গেছে। এদের অনেকের বিষয়ে আরও তথ্য যাচাই-বাছাই চলছে।

Leave A Reply

Your email address will not be published.