Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

গুলশান হামলায় জড়িত সন্দেহে বিএনপি নেতার গাড়ি চালক আটক

gulshan_police_preparations_completed

কুমিল্লা প্রতিনিধি: রাজধানীর গুলশান হলি আর্টিজান বেকারীতে হামলার ঘটনায় জড়িত সন্দেহে বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলুর পরিবারের গাড়ি চালক মো: মিঠুকে আটক করা হয়েছে।
সোমবার (২৫ জুলাই) ঢাকা মহানগর পুলিশ ও গোয়েন্দা পুলিশের একটি দল কুমিল্লার মুরাদনগর এলাকা থেকে মিঠুকে আটক করে। সন্ধ্যা ৭টার দিকে তাকে ঢাকার দিয়ে নিয়ে আসা হয়।
স্থানীয়রা জানায়, দুপুরের দিকে শরমান্দা গ্রাম থেকে মিঠুকে আটক করা হয়। তার বাবার নাম মজিবুর রহমান। সন্ধ্যায় পরিবারের সদস্য ও স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ মাঝিসহ গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। গোয়েন্দা পুলিশের পরিদর্শক মাহবুবুর রহমানের নেতৃত্বে এই অভিযান চালানো হয় বলে জানা গেছে।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, স্থানীয় চেয়ারম্যানসহ মিঠুর পরিবারের সদস্যদের উপস্থিতিতে থানা থেকে তাকে পুলিশ ঢাকায় নিয়ে যায়।

Leave A Reply

Your email address will not be published.