Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

গোদাগাড়ীতে হেরোইনসহ নারী ব্যবসায়ী আটক

গোদাগাড়ী প্রতিনিধি, রাজশাহী:
রাজশাহীর গোদাগাড়ীতে এক কেজি হেরোইনসহ পারভিন (৪০) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। সোমবার রাতে র‌্যাব-৫ এর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পারভিন গোদাগাড়ী পৌর এলকার মাদারপুর গ্রামের মৃত বাবলুর স্ত্রী বলে প্রাথমিকভাবে জানতে পারে র‌্যাব।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল সোমবার বিকেল ৫টার দিকে গোদাগাড়ী পৌর এলাকার মাদারপুরে অভিযান পরিচালনা করে পারভীনকে ১ কেজি হেরোইন ও নগদ ১৭ হাজার ৯৪০ টাকাসহ আটক করে। পারভীন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানায় র‌্যাব। এ বিষয়ে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হবে বলে র‌্যাবের একটি সূত্র নিশ্চিত করেছে।

Leave A Reply

Your email address will not be published.