Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

গোবিন্দগঞ্জে বাড়ি থেকে তুলে নিয়ে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ

ধর্ষণ

গোবিন্দগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক স্কুল ছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে আটকে রেখে ধর্ষনের অভিযোগে থানায় নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছে ওই ছাত্রীর বাবা। বুধবার রাতে ধর্ষকের অভিযুক্তের বাবা, মা সহ চার জনকে আসামি করা হয়েছে।
মামলার আসামিরা হলেন, উপজেলার কামারদহ ইউনিয়নের তারদহ (চেরাগাড়ী) গ্রামের বাচ্চু মন্ডলের ছেলে পলাশ মন্ডল(২৪), মৃত কায়েতুল্ল্যা মন্ডলের ছেলে বাচ্চু মন্ডল(৫৫), বাচ্চু মন্ডলের স্ত্রী পিয়ারা বেগম (৪৫) ও সুলতান আহম্মেদ(২২)।
মামলার বাদী জানান, তার মেয়ে ৬ষ্ট শ্রেণির ছাত্রী। স্কুলে যাতায়াত করার সময় তাকে রাস্তায় মাঝে-মধ্যে উত্যক্ত করতো পলাশ। বিষয়টি পলাশের পরিবারকে জানানো হয়েছে। ৭ জুলাই রাত ৮ টার দিকে পলাশ মেয়েটিকে নিজবাড়ী থেকে অস্ত্রের মুখে জিম্মি করে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।
২৪ জুলাই রাত ১১ টার দিকে পলাশ মেয়েটিকে তার নানার বাড়ির গ্রামে রেখে পালিয়ে যায়। মেয়েটি জানান, তাকে বিভিন্ন বাসাবাড়িতে আটকে রেখে ধর্ষন করা হয়েছে।
তবে অভিযুক্ত ধর্ষকের বাবা বাচ্চু মন্ডল জানান, তাদের বিরুদ্ধে করা অভিযোগ সঠিক নয়। সামাজিক ভাবে হেয়-প্রতিপন্ন করার জন্য এ মামলা করা হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ভিকটিমের স্বাস্থ্য পরীক্ষার জন্য বৃহস্পতিবার সকালের দিকে তাকে গাইবান্ধা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.