Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

গ্রাহক প্রতি ৫টি’র বেশি সিম নয়

স্টাফ রিপোর্টার: 
বন্ধ হতে যাচ্ছে ইচ্ছে মতো মোবাইল সিম ব্যবহারের সুযোগ। শিগগিরি এ বিষয়ে জারি হতে যাচ্ছে নতুন নিয়ম। নিয়ম অনুযায়ী একজন গ্রাহক সর্বোচ্চ ৫টি’র বেশি সেলফোন সংযোগ ব্যবহার করতে পারবেন না।
দেশে গ্রাহকপ্রতি সেলফোন সংযোগের সর্বোচ্চ সংখ্যা বেঁধে দেয়ার এ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বিটিআরসি সূত্র জানিয়েছে, ইতোমধ্যেই প্রাথমিকভাবে গ্রাহকপ্রতি সর্বোচ্চ পাঁচটি সিম ব্যবহারের সুযোগ রেখে একটি প্রস্তাব অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। সেলফোনের মাধ্যমে অপরাধমূলক কার্যক্রম বন্ধের পাশাপাশি বিদ্যমান নম্বরের যথাযথ ব্যবহার নিশ্চিত করতেই এ উদ্যোগ নেয়া হয়েছে। আর এ উদ্যোগ বাস্তবায়িত হলে কেবল মোবাইল ফোনকেন্দ্রিক অপরাধ কমা নয়, একইসঙ্গে দেশে মোট মোবাইল ফোন ব্যবহারকারীর প্রকৃত তথ্যও জানা যাবে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা। তবে তাদের দাবি, এই উদ্যোগের পাশপাশি দেশে মোবাইল নম্বর পোর্টেবিলিটি (এমএনপি) বা মোবাইল ফোন নম্বর অপরিবর্তিত রেখে অপারেটর পরিবর্তন করার সেবা দ্রুত বাস্তবায়ন করা দরকার। তা না হলে এ খাত নিয়ে যত তথ্য-উপাত্তই তৈরি করা হোক না কেনো তা সঠিক দিকনির্দেশনা দিতে পারবে না।
প্রসঙ্গত, বিটিআরসি’র তথ্য বলছে মার্চ শেষে দেশের ছয় সেলফোন অপারেটরের সংযোগ সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ছাড়িয়েছে। এর মধ্যে গ্রামীণফোনের সংযোগ ৫ কোটি ২০ লাখ, বাংলালিংক ৩ কোটি ১৯ লাখ ২৪ হাজার, রবি ২ কোটি ৬২ লাখ ৮৯ হাজার, এয়ারটেল ৮১ লাখ ৮৫ হাজার, টেলিটক ৪০ লাখ ৪১ হাজার ও সিটিসেলের ১২ লাখ ৪৬ হাজার। মূলত সক্রিয় সংযোগ বিবেচনায় নিয়ে এ তথ্য প্রকাশ করে নিয়ন্ত্রক সংস্থা। তবে এটি অপারেটরদের মোট গ্রাহকের সংখ্যা নয়। এদিকে সেলফোন অপারেটরদের আন্তর্জাতিক সংগঠন জিএসএমের হিসাবে বাংলাদেশে সেলফোনের সংযোগ সংখ্যা ১২ কোটির বেশি হলেও প্রকৃত গ্রাহক সংখ্যা (ইউনিক সাবস্ক্রাইবার) প্রায় সাত কোটি। বিশ্বের বিভিন্ন দেশে গ্রাহকপ্রতি সর্বোচ্চ সেলফোন সংযোগের সংখ্যা নির্দিষ্ট রয়েছে। প্রতিবেশী দেশ ভারতের ডিপার্টমেন্ট অব টেলিকম এ সংখ্যা নির্দিষ্ট করেছে সর্বোচ্চ নয়টিতে।

Leave A Reply

Your email address will not be published.