Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ঘরেই তৈরি করুন ‘চাইনিজ চিকেন অন্থন’

রকমারি ডেস্ক:

it-2অ্যাপেটাইজার বা স্টার্টার হিসেবে অন্থন বেশ জনপ্রিয়। অথেনটিক চাইনিজ খাবারে ফ্রাইড এবং স্টিমড অন্থন সকলের কাছেই বেশ প্রিয়। বিকেলের নাস্তায় কিন্তু এই অন্থন বেশ ভালোই মানিয়ে যায়। যদি ফ্রাইড অন্থন হয় তাহলে তো বটেই। আজকে চলুন শিখে নেয়া যাক ‘চিকেন অন্থনের’ সবচাইতে সহজ এবং পারফেক্ট রেসিপিটি। উপকরণ: – ময়দা পরিমাণ মতো – পানি সামান্য – ১ টি ডিম – লবণ স্বাদ মতো – চিকেন ১ কাপ – চীজ ইচ্ছে অনুযায়ী – ১ চা চামচ গোলমরিচ গুঁড়ো – মেয়োনেজ সামান্য – তেল ভাজার জন্য পদ্ধতি: – প্রথমে ডিম ভালো করে লবণ দিয়ে ফেটিয়ে নিয়ে এতে ময়দা দিয়ে ডো তৈরি করে নিন। – ডো সঠিকভাবে তৈরি করার জন্য প্রয়োজনে পানি নিন। এবং পাতলা রুটি বেলার জন্য ডো তৈরি করে আলাদা করে রেখে দিন। – মুরগির মাংস ছোট করে টুকরো করে ধুয়ে সামান্য লবণ দিয়ে সেদ্ধ করে নিন। এরপর একটি কাঁচা চামচ দিয়ে বা হাতেই ছিঁড়ে নিন। – একটি বাটিতে মেয়োনেজ, চীজ, গোলমরিচ গুঁড়ো ও লবণ ভালো করে মিশিয়ে নিন। এরপর এতে দিন ছিঁড়ে রাখা সেদ্ধ মুরগির মাংস। ভালো করে মিশিয়ে রাখুন। – ময়দার ডো হতে ছোট ছোট করে পাতলা রুটি তৈরি করে চারকোণা করে কেটে নিন। এবার রুটির ঠিক মাঝে চিকেনের মিশ্রণ অল্প একটু দিয়ে তিনকোণা করে ভাঁজ করুন। – এবার তিনকোণা ভাঁজের ছড়ানো দুই কোণা একসাথে নিয়ে ছোট টোপলার মতো তৈরি করে অন্থনের ভাঁজ দিন। – একটি প্যানে ডুবো তেলে ভাজার মতো তেল দিয়ে গরম করে একটি করে অন্থন ছেড়ে লালচে করে ভেজে তুলুন। – যদি স্টিমড চান তাহলে একটি বড় পাত্রে পানি ফুটিয়ে নিন। এর উপরে একটি তারের জালি বা নেট রেখে তার উপরে অন্থন গুলো রেখে ঢাকনা দিয়ে ঢেকে নিন। – ব্যস, এবার পরিবেশন করুন নিজের পছন্দমতো।

Leave A Reply

Your email address will not be published.