Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

‘চটেছেন’ ওয়াকার

স্পোর্টস ডেস্ক:
সরফরাজ আহমেদকে বিশ্বকাপের শুরু থেকে দলের বাইরে রাখায় পাকিস্তানের কোচ ওয়াকার ইউনিসকে নানা সমালোচনা শুনতে হয়। শনিবার সরফরাজের অনবদ্য পারফরমেন্সের সুবাদে শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে পাকিস্তান। ম্যাচ শেষে সরফরাজকে নিয়ে এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের ওপর ‘ক্ষেপে’ যান পাকিস্তানের সাবেক পেসার ওয়াকার ইউনিস। কোচের সঙ্গে কোনো দ্বন্দ্বের কারণেই কি সরফরাজকে এতদিন দলের বাইরে থাকতে হয়েছে? এক সাংবাদিকের এমন প্রশ্নে বেশ ক্ষেপে যান পাক কোচ। সমালোচকদের অভিযোগ উড়িয়ে দিয়ে ওয়াকার বলেন, ‘দেখুন, আমি কখনও বলিনি যে সরফরাজের ওপর আমার আস্থা নেই। আমি শুধু বলেছি ওপেনার হিসেবে সে স্বাচ্ছন্দবোধ করবে কি-না। কিন্তু আজ সে অসাধারণ খেলেছে।’ তাহলে কি কোনো অক্রিকেটীয় কারণে সরফরাজকে প্রথম তিন ম্যাচে দলের বাইরে রাখা হয়েছে? এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে বেশ রেগে গিয়ে ওয়াকার বলেন, ‘আমি মনে করি, প্রেস কনফারেন্সের সময় শেষ হয়ে গেছে। দেখুন, আমরা আগের ম্যাচগুলোতে প্রথম একাদশে সেরা খেলোয়াড়দেরই মাঠে নামিয়েছি। আর বিরক্তিকর প্রশ্নের জন্য কোনো সময় আমার নেই।’ প্রসঙ্গত, শনিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪৯ বলে ৫টি চার ও ৩টি ছয়ের সাহায্যে ৪৯ রানের অনবদ্য ইনিংস খেলেন প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে নামা সরফরাজ আহমেদ। এরপর কিপিংয়ে ছয়টি ক্যাচ নিয়ে বিশ্বরেকর্ড গড়েন তিনি। বিশ্বকাপের এক ম্যাচে সর্বোচ্চ ৬টি ক্যাচ ধরে অস্ট্রেলিয়ার সাবেক তারকা অ্যাডাম গিলক্রিস্টের সঙ্গে রেকর্ড ভাগাভাগি করছেন পাকিস্তানের এই উইকেটরক্ষক। অনবদ্য পারফরমেন্সের সুবাদে ম্যাচ সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেন সরফরাজ।

Leave A Reply

Your email address will not be published.