Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

চট্টগ্রামের পটিয়ায় শিবিরের ২২ নেতাকর্মী আটক

IMG_20150902_155316

চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের পটিয়া উপজেলায় একটি কোচিং সেন্টারে অভিযান চালিয়ে ছাত্র-শিবিরের ২২ নেতাকর্মীকে আটক করেছে স্থানীয় পুলিশ। সোমবার বিকেল সাড়ে ৪ টার সময় ছাত্র-শিবির পরিচালিত প্রবাহ কোচিং সেন্টারে অভিযান চালিয়ে তাদের অাটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক প্রচারপত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মুহাম্মদ নাঈমুল হাছান জানিয়েছেন, সোমবার বিকেলে গোপন সংবাদের ভিক্তিতে গোপন মিটিং করছে এমন খবর পেয়ে ছাত্র-শিবিরের অাওতায় পরিচালিত প্রবাহ কোচিং সেন্টারে অভিযান চালিয়ে ওই ২২জন ছাত্র-শিবিরের নেতাকর্মীকে আটক করা হয়েছে। তাদেরকে যাচাই-বাছাই করা হচ্ছে।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Leave A Reply

Your email address will not be published.