Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

চট্টগ্রামে গাড়ির চাপায় ৩ নারী নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ের সোনাপাহাড়(মাস্তাননগর বাইপাস) এলাকায় রাস্তা পার হওয়ার সময় গাড়ির চাপায় তিন নারী নিহত হয়েছেন। তবে কি ধরণের যানবাহন তাদের চাপা দেয় তা নিশ্চিত হতে পারেনি পুলিশ।

রবিবার দিবাগত রাত পৌনে একটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এ দুর্ঘটনা ঘটে বলে জানান মিরসরাইয়ের জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. ফরিদ উদ্দিন।

নিহতরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের কাশিনগরের জজ মিয়ার স্ত্রী পেয়ারা বেগম (৩৬), দুদু মিয়ার স্ত্রী সাজেদা বেগম (৬৫) ও অহিদুল হকের স্ত্রী পেয়ারা আক্তার (৪০)।

নিহতরা মিরসরাই উপজেলার মাস্তাননগর রহমানি দরবার শরিফে ওরস ও সুন্নি সম্মেলনে যোগ দিতে এসেছিলেন বলে জানিয়েছেন স্বজনরা। স্বজনদের অনুরোধে নিহতদের মরদেহ হস্তান্তর করা হয়েছে বলেও জানান এসআই মো. ফরিদ উদ্দিন।

Leave A Reply

Your email address will not be published.