Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

চট্টগ্রামে হেযবুত তওহীদের উদ্যোগে জঙ্গিবাদ সন্ত্রাবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী জনসভা

চট্রগ্রাম প্রতিনিধি: মানবতার কল্যাণে নিবেদিত অরাজনৈতিক আন্দোলন হেযবুত তওহীদ এর উদ্যোগে বন্দরনগরী চট্টগ্রামে সন্ত্রাস, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৩টায় চট্টগ্রামের উত্তর পতেঙ্গা এলাকার পতেঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম জেলা হেযবুত তওহীদের সভাপতি মো: নাঈম উল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মসীহ উর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৪০ নং উত্তর পতেঙ্গা ওয়ার্ড কাউন্সিলর হাজী মোঃ জয়নাল আবেদীন, ৪১ নং দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব ছালেহ আহমদ চৌধুরী, হেযবুত তওহীদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল আলম উখবাহ।
আন্তর্জাতিক সন্ত্রাসবাদে আক্রান্ত বিশ্বের বহু দেশ। বিকৃত ধর্মীয় আদর্শ থেকে উদ্ভূত এই জঙ্গিবাদকে নির্মূল করতে বিশ্বময় শক্তি প্রয়োগের পন্থা বেছে নেওয়া হয়েছে। কিন্তু এখন সকলেই স্বীকার করছেন যে, শক্তি প্রয়োগের পাশাপাশি ধর্মীয় দলিল ভিত্তিক নির্ভুল আদর্শ দিয়ে জঙ্গিবাদ যে ভুল পথ তা প্রমাণ করতে হবে। অন্যথায় ধর্মব্যবসায়ীরা ধর্মবিশ্বাসী সাধারণ মানুষের ঈমানকে ভুল খাতে প্রবাহিত করে দেশে সন্ত্রাসের বিস্তার ঘটাতেই থাকবে। ফলে আমাদের এই প্রিয় মাতৃভূমিকেও ইরাক-সিরিয়ার মতো করুণ পরিণতি বরণ করতে হতে পারে।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে হেযবুত তওহীদের সাধারণ সম্পাদক মসীহ উর রহমান বলেন, ধর্মের প্রকৃত শিক্ষা না পেলে মানুষের ঈমানকে হাইজ্যাক করে বিপথগামী করা সম্ভব। বর্তমানে জঙ্গিবাদী ও সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টিতে মানুষের এই ধর্মবিশ্বাসকেই ব্যবহার করা হচ্ছে। একে রোধ করতে হলে মানুষকে ধর্মের প্রকৃত শিক্ষার উপর ভিত্তি করে ঐক্যবদ্ধ হতে হবে বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ধর্মব্যবসায়ীদের দ্বারা প্রচারিত ধর্মের অপব্যাখ্যা থেকে বের হয়ে আমাদের ধর্মের প্রকৃত চেতনা দ্বারা জাতিকে উদ্বুদ্ধ করতে হবে। মানুষের ধর্ম হলো মানবতা, সত্য-মিথ্যা, ন্যায়-অন্যায়ের পার্থক্য বোঝা, অন্যের দুর্দশা দেখার পর হৃদয়ে দুঃখ অনুভব করা এবং সেটা দূর করার জন্য আপ্রাণ প্রচেষ্টা করা। আত্মকেন্দ্রিক স্বার্থপর মানুষ কখনোই ধার্মিক বা মো’মেন-মুসলিম হতে পারে না। প্রকৃত মো’মেন হলেন সেই ব্যক্তি যিনি আল্লাহর হুকুমের পরিপন্থী অর্থাৎ যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে তার জীবন-সম্পদকে মানবতার কল্যাণে উৎসর্গ করেন। বর্তমানে আমাদের দেশে যে ষড়যন্ত্র চলছে, দেশ যে সঙ্কটে পতিত হয়েছে তা থেকে দেশকে বাঁচানো আমাদের ঈমানী দায়িত্ব ও সামাজিক কর্তব্য। বিডিপত্র/আমিরুল

Leave A Reply

Your email address will not be published.