Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

চরভদ্রাসনে উন্নয়ন মেলার প্রস্তুতী সভা সম্পন্ন


ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদ সভাকক্ষে শনিবার বিকাল ৪ টায় উন্নয়ন মেলা-২০১৭ ইং এর এক প্রস্তুতী সভা সম্পন্ন হয়েছে। উক্ত সভার সভাপতিত্ব করেন উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী অফিসার জনাব পারভেজ চৌধুরী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জনাব এ.জি.এম. বাদল আমিন। এছাড়াও চরভদ্রাসন সরকারি কলেজের অধ্যক্ষ ও প্রফেসর শীলা রানী মন্ডল সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উক্ত সভায় মেলাটি উপজেলায় পর্যায়ে যথাযথ ভাবে সু-সম্পন্ন করতে অন্যান্যর মধ্যে এসময় আলোচনায় আরও অংশ নেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সমীরুন প্রিয় সাহা, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ ওমর ফারুক, শিক্ষক শাহজাহান সিকদার, শিক্ষক শিরিন সুলতানা, সদর ইউপি চেয়ারম্যান আজাদ খান ও সাংবাদিক মোঃ মেজবাহ উদ্দিন প্রমূখ।
জানা যায়, আসছে ৯ জানুয়ারী সোমবার থেকে উপজেলা পরিষদ চত্তরে ৩ দিন ব্যাপী এ উন্নয়ন মেলার আয়োজন করা হয়েছে। এ মেলায় মোট ২৮টি ষ্টলে চলমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের তথ্য ও চিত্র তুলে ধরা হবে। এবং মেলাটি স্বার্থক করে গড়ে তুলতে উপজেলার প্রতিটি দপ্তর , শিক্ষা প্রতিষ্ঠান, স্বায়ত্ব-শাষিত ও বেসরকারি প্রতিষ্ঠান সহ সর্বস্তরের পেশাজীবিদের দ্বায়িত্বশীল ভূমিকা রাখার জন্য প্রস্তুতী সভায় আলোকপাত করা হয়।

 

 

 

Leave A Reply

Your email address will not be published.