Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

চরভদ্রাসনে জাতির পিতার জন্ম দিন ও জাতীয় শিশু দিবস পালিত

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধিBongobondhu_

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় ১৭ র্মাচ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এর ৯৬তম জন্ম দিন ও জাতীয় শিশু দিবস ২০১৬ পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহ:বার সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করে উপজেলা প্রশাসন,মুক্তিযোদ্ধা কমান্ড ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।

“শিশু গড়বে নতুন দেশ ,বঙ্গবন্ধুর বাংলাদেশ” কে প্রতিপাদ্য করে ‘বঙ্গবন্ধুর সোনার বাংলায় থাকবে শিশু সুরক্ষায়” এই শ্লোগানের মাধ্যমে ঐ দিন সকাল ৮:৩০ মিনিটে উপজেলা চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়, র‌্যালীটি সদর বাজারের প্রধান সড়ক গুলো প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ চত্বরের মোস্তফা কমিউনিটি সেন্টারে সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করে। বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় শিশু দিবস উপলক্ষে উপজেলা চত্বরে শিশু কিশোরদের মাঝে চিত্রাংকন প্রতিযোগীতা,র‌্যালী,শিশু সমাবেশ,দোয়া মাহফিল,কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) পারভেজ চৌধুরী এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিরেন উপজেলা চেয়ারম্যান এ.জি.এম বাদল আমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ কাউসার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান তানজিলা আক্তার,থানা অফিসার ইনচার্জ রাম প্রসাদ ভক্ত, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সিরাজুল ইসলাম উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ শফিউদ্দিন খালাশী, ,থানা আ’লীগ সভাপতি আজিজুল হক মাষ্টার, সাবেক ইপি চেয়ারম্যান আ: ছাত্তার মাস্টার, আ’লীগ নেতা আনোয়ার আলী মোল্যা, ফকির মোশারফ হোসেন,শাহজাহান মোল্যা,মোতালেব মোল্যা, মো: বেলায়েত হোসেন রুবেল,বোরহান মোল্যা, রাসেল জামান,মনির হোসেন,মিজানুর রহমান,আহসানুল হক মামুন প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.