Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

চরভদ্রাসনে পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রীর সফর

মনির হোসেন পিন্টু,চরভদ্রাসন প্রতিনিধিঃ
ফরিদপুরের চরভদ্রাসনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মোঃ নজরুল ইসলামের আগমনে ব্যাপক কর্মসূচী গ্রহন করা হয়েছে। গত শুক্রমমোঃবার বিকাল ৩টায় উপজেলা সদরের এম.পি.ডাঙ্গী গ্রামে ভাঙ্গন কবলিত পদ্মা পাড়ের উন্মুক্ত মাঠে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি বলেন, বর্তমান আ’লীগ সরকার প্রান্তিক জনগোষ্ঠীর জানমাল ও স্বার্থ রক্ষায় যা যা করনীয় সবকিছু করবেন। দুঃখি মানুষের ভাগ্য উন্নয়নে বর্তমান সরকার সর্বাতœক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। দেশ এখন উন্নয়নের দিকে অনেক এগিয়ে রয়েছে বলেও তিনি এসময় জানান। এর আগে তিনি উপজেলা সদরে পদ্মা নদীর ভাঙ্গন কবলিত পয়েন্টগুলো পরিদর্শন করে উপজেলা সদরের ভাঙ্গন কবলিত ৪ কি.মি. এলাকায় স্থায়ী বাধঁ নির্মান হবে বলে ঘোষনা দেন। এসময় তার সফর সঙ্গী হিসেবে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ আ’লীগের সভাপতি মন্ডলির অন্যতম সদস্য মোঃ কাজী জাফর উল্লাহ ও পানি উন্নয়ন বোর্ডের প্রধান কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর কবির, পাউবো’র পশ্চিম জোনের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ মাফুজুর রহমান ও ফরিদপুর অঞ্চলের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আলী। উক্ত মতবিনিময় সভার সভাপতিত্ব করেন,উপজেলা আ’লীগ সভাপতি মোঃ আজিজুল হক। উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব হাফেজ মোঃ কাউছারের সার্বিক পরিচালনার মধ্যে দিয়ে সভায় আরও বক্তব্য রাখেন, স্থানীয় আ’লীগ নেতা মোঃ আজাদ খান, মোঃ গোলাম মোস্তফা ও মোঃ মোতালেব

Leave A Reply

Your email address will not be published.