Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

চলচ্চিত্রকে বিদায় জানালেন ‘মেন্টাল, বসগিরি’ নির্মাতা রনী

দেশিয় চলচ্চিত্র শিল্পে অল্প সময়ে আলোচনায় জায়গা করে নেয়া নির্মাতা শামীম আহমেদ রনী ফিল্ম ইন্ডাস্ট্রি ছেড়ে দেয়ার ঘোষণা দিলেন। নির্মাণ ছেড়ে দেয়ার পেছনে চলচ্চিত্র শিল্পের ভেতরকার কাঁদাছোড়া-ছুড়ি আর রাজনীতিকে দায়ি করেন তিনি।

উল্লেখ্য, শাকিব খান অভিনীত বসগিরি ও মেন্টাল সিনেমা পরিচালনার মধ্যদিয়ে চলচ্চিত্র শিল্পে নির্মাতা হিসেবে নিজের কাজ আর যোগ্যতা প্রদর্শনে সক্ষম হন পরিচালক রনী। সবশেষ ‘রংবাজ’ সিনেমা নিয়ে এফডিসির রাজনীতি, নিষিদ্ধ, আলোচনা-সমালোচনা শেষে সিনেমাটির নির্মাণ থেকে গুটিয়ে নেন রনী।

এরপর বেশ কঠিন সময় পার করছিলেন এই সফল নির্মাতা। অবশেষে এমন বড় একটি সিদ্ধান্তের ঘোষণা দিলেন নিজেই। বুধবার মধ্যরাতে পরপর দুটি ফেসবুক স্ট্যাটাসে তিনি চলচ্চিত্রের বিদায় নিয়ে কথা বলেন।

Leave A Reply

Your email address will not be published.