Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

চাঁদপুরে কাভার্ডভ্যান ভর্তি জাটকাসহ আটক ৩

চাঁদপুর প্রতিনিধি:
চাঁদপুরে কাভার্ডভ্যান ভর্তি জাটকাসহ তিনজনকে আটক করেছে কোস্টগার্ড।
গত বৃহস্পতিবার গভীররাতে শহরের ওয়ারলেছ বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
কোস্টগার্ড জানায়, গোপন সংবাদ পেয়ে কোস্টগার্ডের সদস্যরা ওয়ারলেছ বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় ৮শ’ কেজি জাটকাসহ একটি কাভার্ডভ্যান জব্দ এবং জাটকা পাচারের সঙ্গে সম্পৃক্ত তিনজনকে আটক করা হয়।
চাঁদপুর কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, জব্দকৃত জাটকাগুলো পরে গরীব দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়। এছাড়া আটক ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়া হবে।

Leave A Reply

Your email address will not be published.