Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

চাঁদপুরে ট্রলার ডুবি: নিখোঁজের সংখ্যা এখন ৯ জন

bangla_boat_river_capsize

চাঁদপুর: চাঁদপুরের কাছে একটি ট্রলার ডুবির পর অন্তত ৯ জন নিখোঁজ রয়েছে বলে পুলিশের দেয়া সবশেষ খবরে জানা যাচ্ছে। এদের মধ্যে অন্তত দুটি শিশু রয়েছে বলে পুলিশের একজন কর্মকর্তা জানিয়েছে। চাঁদপুরের হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়ালিউল্লাহ অলি বিবিসিকে জানান, সকাল সোয়া ৯টার দিকে হাইমচরের কালিখোলা ঘাট থেকে ট্রলারটি ঈশানখোলার দিকে রওনা হয়।
এ সময় ট্রলারটিকে ৫০ জনের মতো যাত্রী ছিল। যাত্রীদের বরাত দিয়ে তিনি জানান, কিছু পরেই নদীতে একটি কার্গো জাহাজের সঙ্গে ধাক্কা লেগে ট্রলারটি ডুবে যায়। অন্তত ৪০ জন যাত্রী সাঁতরে পারে উঠতে পেরেছে বলে খবর পাওয়া গেছে। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান এখনো চলছে বলে পুলিশের এই কর্মকর্তা জানান।

Leave A Reply

Your email address will not be published.