Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

চাকরির বিজ্ঞপ্তি দিয়েছেন অমিতাভ বচ্চন

চাকরির বিজ্ঞপ্তি দিয়েছেন অমিতাব বচ্চন
চাকরির বিজ্ঞপ্তি দিয়েছেন অমিতাব বচ্চন

সমস্যায় পড়েছেন বলিউডের দুই নায়িকা দীপিকা পাড়ুকোন আর ক্যাটরিনা কাইফ। আর তাঁদের এই সমস্যা থেকে উদ্ধারের জন্য এগিয়ে এসেছেন বলিউডের বরেণ্য অভিনেতা অমিতাভ বচ্চন। উচ্চতা বেশি হওয়ায় এই দুই নায়িকা আমির খান আর শহীদ কাপুরের সঙ্গে কাজ করতে গিয়ে ঝামেলায় পড়ছেন। অমিতাভ এই সমস্যারই সমাধান বের করেছেন।

গত শনিবার রাতে অমিতাভ বচ্চন টুইটারে একটি চাকরির বিজ্ঞপ্তি দিয়েছেন। তাও আবার নিজের জন্য। বিজ্ঞপ্তিতে তিনি লিখেছেন, ‘চাকরির আবেদন। নাম: অমিতাভ বচ্চন, জন্ম: ১১/১০/১৯৪২ এলাহাবাদ, বয়স: ৭৬ বছর, অভিজ্ঞতা: ৪৯ বছর ধরে প্রায় দুই শ চলচ্চিত্রে কাজ করেছি, ভাষাজ্ঞান: হিন্দি, ইংরেজি, পাঞ্জাবি, বাংলা, উচ্চতা: ৬ ফুট ২ ইঞ্চি। তোমাদের আর কখনো উচ্চতা নিয়ে সমস্যায় পড়তে হবে না!!!’

এবার বুঝলেন তো? কেন হঠাৎ চাকরির খোঁজ করছেন অমিতাভ। ‘বিগ বি’র এই বিজ্ঞপ্তি ক্যাটরিনা আর দীপিকার উদ্দেশে। ক্যাটরিনা উচ্চতায় নায়ক আমির খানের থেকে লম্বা। এ জন্য ‘থাগস অব হিন্দোস্তান’ ছবিতে একসঙ্গে দুজনের দৃশ্য ধারণের সময় সমস্যায় পড়তে হয়েছে। একই সমস্যা হয়েছিল দীপিকা আর শহীদ কাপুরের ‘পদ্মাবত’ ছবির ক্ষেত্রেও। শহীদকে দীপিকার থেকে লম্বা দেখানোর জন্য নাকি পরিচালক সঞ্জয় লীলা বানসালিকে অনেক কসরত করতে হয়। আর উচ্চতার দিক থেকে বলিউডের অভিনেতাদের মধ্য থেকে এখন পর্যন্ত অমিতাভ বচ্চনই সবচেয়ে এগিয়ে। এ জন্য ক্যাটরিনা আর দীপিকাকে এমন মজার প্রস্তাব দিয়েছেন অমিতাভ।

তবে এই উচ্চতাই নাকি একসময় অমিতাভের ক্যারিয়ারে কাল হয়েছিল। নির্মাতারা তাঁকে ‘বেশি লম্বা ও বেশি চিকন’ নায়ক হিসেবে চিহ্নিত করতেন। ভারত এই অভিনেতার কদর বোঝার আগে পর্যন্ত বক্স অফিসে তাঁর সব ছবিই ফ্লপ হয়েছে। আর এখন? অমিতাভকে কোনো ছবিতে পেলে যেন ধন্য হয়ে যান নির্মাতারা। আর ‘বিগ বি’ কিনা নিজ থেকে দীপিকা, ক্যাটরিনার সঙ্গে অভিনয় করতে চেয়েছেন! দুই নায়িকার তো এখন পোয়া বারো।

উল্লেখ্য, সুজিত সরকারের ‘পিকু’ ছবিতে অমিতাভের মেয়ের চরিত্রে অভিনয় করেছেন দীপিকা। আর ক্যাটরিনা এই বর্ষীয়ান অভিনেতার সঙ্গে পর্দা ভাগাভাগির সুযোগ পেয়েছেন বিজয় কৃষ্ণ আচার্যর ‘থাগস অব হিন্দোস্তান’-এ। ছবিটি এখন মুক্তির অপেক্ষায়। হিন্দুস্তান টাইমস

Leave A Reply

Your email address will not be published.