Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রংপুরে বিটিসিএল’র ওয়ার্কচার্জড কর্মচারীদের মানববন্ধন

Rangpur 4  News ....... (3)রংপুর প্রতিনিধি: চাকুরী স্থায়ী করণ, জাতীয় স্কেলে বেতন, ভাতা ও পেনশনের দাবীতে বিটিসিএল রংপুরের ওয়ার্কচার্জড কর্মচারীরা মানববন্ধন কর্মসূচী পালন করেছে। গতকাল সোমবার সকালে বিটিসিএল রংপুর কার্যালয়ের সামনে ওয়ার্কচার্জড আঞ্চলিক কমিটির উদ্যোগে কর্মচারীরা মানববন্ধন কর্মসূচী পালন করে ও বিটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক বরাবর স্মারকলিপি পেশ করেন। মানববন্ধনে এসময় বক্তব্য রাখেন ওয়ার্কচার্জড আঞ্চলিক কমিটির সভাপতি জমশের আলী ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। বক্তারা বলেন, তারা প্রায় ২৫ থেকে ৩০ বছর ধরে ওয়ার্কচার্জড হিসেবে কাজ করছেন, তাদের স্থায়ীকরণের অনেক আশ্বাস দিলেও বাস্তবায়ন করা হচ্ছে না। তারা সরকারের কাছে তাদের চাকুরী স্থায়ী করণের জন্য জোর দাবী জানান।

Leave A Reply

Your email address will not be published.