Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

চারঘাটে নাশকতায় জড়িত সন্দেহে আটক ২

রাজশাহী প্রতিনিধি:
বর্তমান হরতাল অবরোধ ও বিভিন্ন নাশকতার সঙ্গে জড়িত সন্দেহে দুই ব্যক্তিকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে চারঘাট মডেল থানা পুলিশ। গত কাল রবিবার ভোর ৪টার সময় অভিযান চালিয়ে তাদের নিজ বাড়ি থেকে আটক করা হয়। পরে তাদেরকে রাজশাহী জেল হাজতে প্রেরণ করা হয়।
আটককৃতরা হলেন, চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়ন চামটা গ্রামের আব্দুল ছালাম, পিতা- মৃত আলীমুদ্দিন এবং ইউসুপ ইউনিয়ন গোবিন্দপুর গ্রামের হানিফ আলী, পিতা- তছলিম উদ্দিন।
ওসি গোলাম মোর্তুজা জানান, এরা উভয়ে জামায়াত-শিবিরের নেতা এবং এদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনি বলেন, দুর্বৃত্তদের নির্মূল করতে আমাদের অভিযান চলমান থাকবে।

Leave A Reply

Your email address will not be published.