Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

চার হাজারেরও বেশি অভিবাসী অস্ট্রিয়া পৌঁছেছে

8527

সীমান্ত খুলে দেয়ার পর চার হাজারেরও বেশি অভিবাসী বাসে করে হাঙ্গেরি থেকে অস্ট্রিয়া সীমান্তে পৌঁছেছে। অস্ট্রিয়া সীমান্ত অতিক্রম করে এসব অভিবাসীরা জার্মানি যেতে পারবে বলে একমত হয়েছে দুদেশ।

অভিবাসীদের হাঙ্গেরির নিকেলসডর্ফ সীমান্ত থেকে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় নিতে একটি বিশেষ ট্রেন সার্ভিসের ব্যবস্থা করা হয়েছে। তবে অভিবাসীদের অস্ট্রিয়া সীমান্তে পৌঁছে দিতে বাস সরবরাহ করা হলেও শনিবার তা বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে হাঙ্গেরি সরকার।

এদিকে, অভিবাসী সঙ্কট মোকাবেলায় সমন্বিত উদ্যোগ নেয়ার বিষয়ে হাঙ্গেরি, সার্বিয়া, মেসিডোনিয়া ও অস্ট্রিয়া শুক্রবার একটি সমঝোতা স্মারকে সই করে। হাঙ্গেরি সীমান্তে আটকা পড়া অধিকাংশ অভিবাসীই সিরিয়া, ইরাক ও আফগানিস্তান থেকে আগত। যাদের বেশিরভাগই জার্মানিতে আশ্রয় নিতে চাইছে।

বাংলাদেশেরপত্র/ এডি/ আর

Leave A Reply

Your email address will not be published.