চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন রাষ্ট্রপতি
নিজস্ব প্রতিনিধি: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ পাঁজরে ব্যথার চিকিৎসার জন্য আজ বুধবার রাতে সিঙ্গাপুর যাবেন। রাষ্ট্রপতির প্রেস সেক্রেটারি ইহসানুল করিম জানান, সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) চিকিৎসকদের পরামর্শে পাঁজরে ব্যথার চিকিৎসার জন্য সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে আজ রাতে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন তিনি।ইহসানুল করিম জানান, রাষ্ট্রপতি ২৬ এপ্রিল সিএমএইচ-এ চেকআপ করান। চিকিত্সকরা তাকে আরো ভাল চিকিত্সার জন্য সিঙ্গাপুরে যাবার পরামর্শ দেন। তিনি আগামী ৪ মে দেশে ফিরে আসবেন বলে ধারণা করা হচ্ছে