Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

জঙ্গিবাদের কবল থেকে দেশ রক্ষায় পুলিশ অগ্রণী ভূমিকা রাখছে : আইজিপি

download (1)নিজস্ব প্রতিনিধি:  পুলিশের আইজিপি একেএম শহীদুল হক বলেন গত তিন মাস ধরে আন্দোলনের নামে পেট্রোলবোমা, ককটেল নিক্ষেপ করে জঙ্গিরা পুলিশকে দুর্বল করতে চেয়েছিল। কিন্তু তাদের অপচেষ্টা সফল হয়নি। পুলিশ তার নিজ অবস্থান অক্ষুণ্ন রেখেছে। জঙ্গিবাদের হাত থেকে দেশ রক্ষা করতে পুলিশ অগ্রণী ভূমিকা পালন করছে। আইজিপি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশ্ববরেণ্য নেত্রী উল্লেখ করে বলেন তার নেতৃত্বে পুলিশের অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। পুলিশ সদস্যদের জীবনমান
উন্নয়নে তিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।
শুক্রবার দক্ষিণ সুরমার লালাবাজারে আরআরএফ (রেঞ্জ রিজার্ভ ফোর্স) ব্যারাকের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আরআরএফ কমান্ড্যান্ট আনসার উদ্দিন খান পাঠানের সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে সিলেট রেঞ্জের ডিআইজি মিজানুর রহমান পিপিএম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কামরুল আহসান, জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম, পুলিশ সুপার নূরে আলম মিনা প্রমুখ বক্তব্য রাখেন।
উল্লেখ্য, ১০ কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ে আরআরএফ (রেঞ্জ রিজার্ভ ফোর্স) ব্যারাক ভবন নির্মাণ করা হয়। দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের রাজিবাড়ী মৌজাস্থিত ভরাউট এলাকায় সিলেট-ঢাকা মহাসড়কের পশ্চিম পাশের ১১ একর ভূমিতে গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে ৬তলা বিশিষ্ট আরআরএফ ব্যারাকে ভবনটির কাজ শুরু হয় ২০১২ সালের ডিসেম্বর মাসে আসন্ন ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বিভিন্ন মামলার আসামিদের অংশগ্রহণ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আইন তার নিজস্ব গতিতে চলবে।
আইজি বিকালে সিলেট পুলিশ লাইনস মাঠে বার্ষিক পুলিশ সমাবেশে ক্রীড়া অনুষ্ঠানে পুরস্কার বিতরণী অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.