Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

জঙ্গীবাদ-সন্ত্রাসবাদের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে যুবলীগের প্রতিবাদ সমাবেশ

Thakurgoan Jubo League Meetingআব্দুল আউয়াল, ঠাকুরগাঁও: জঙ্গীবাদ, সন্ত্রাস, নৈরাজ্য ও গুপ্তহত্যার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে প্রতিবাদ সমাবেশ করে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। বুধবার বিকেলে জেলা যুবলীগের আয়োজনে জেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে ওই সভা অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁও জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি সুদাম সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহা: সাদেক কুরাইশী। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন খান।
এছাড়াও বক্তব্য দেন, কেন্দ্রীয় কমিটির উপ-সম্পাদক মতিউর রহমান বাদশা, সহ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুনাংশু দত্ত টিটো, জেলা যুবলীগের সাধারন সম্পাদক আব্দুল মজিদ আপেল প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশের মাটিতে সন্ত্রাস ও জঙ্গিদের স্থান নেই। তারা যত শক্তিশালি হোক না কেন তাদরেকে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। এজন্য যুবলীগের নেতৃবৃন্দ সহ সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

Leave A Reply

Your email address will not be published.