Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী আজ; সমাধিতে ফুলেল শ্রদ্ধা

download (6)

স্টাফ রিপোর্টার:  জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন নজরুলের পরিবার ও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তার নাতনী খিলখিল কাজী। পরে সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

পাশাপাশি কবি, সাহিত্যিকসহ সর্বস্তরের মানুষ কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় কবির আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়।

Leave A Reply

Your email address will not be published.