Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

শোক দিবসে রাজেন্দ্র কলেজে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

shokh alochonashova picহারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: জাতীয় শোক দিবসে দক্ষিণবঙ্গের অন্যতম বিদ্যাপীঠ ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । আজ সোমবার সকাল সাড়ে ৯ টায় কলেজটির মহান একুশে চত্বরে এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোশার্রফ আলীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ হীরক, ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক রিজভী জামান, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর বিলাল হোসেন ও একই বিভাগের সহযোগী অধ্যাপক আনোয়ার হোসেনসহ কলেজটির শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ । পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্ত ঘোষণা করা হয় ।

Leave A Reply

Your email address will not be published.