Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

জাপানে বিতর্কিত বিল পাস : বাড়বে সামরিক অংশগ্রহণ

আন্তর্জাতিক ডেস্ক : জাপানের সংসদ ডায়েটের নিম্নকক্ষে বিতর্কিত একটি নিরাপত্তা বিল পাস করা হয়েছে। এ বিল পাস হওয়ার পর এখন জাপান আন্তর্জাতিক অঙ্গনে সামরিক বাহিনীর ভূমিকা বাড়াতে পারবে।

জাপানের বিরোধীদল ও সাধারণ জনগণের তীব্র আপত্তি সত্ত্বেও সংসদ সদস্যরা এ বিল পাস করলেন। একদিন আগে জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি দেশের ‘আত্ম-প্রতিরক্ষা বাহিনী’কে শক্তিশালী করার জন্য বিলটি জাতীয় সংসদে তুলেছিল। সংসদের ভোটাভুটি বয়কট করেছে বিরোধীদলগুলো। বিলটি পাস হওয়ায় এখন তা সংসদের উচ্চকক্ষে পেশ করতে হবে এবং বির্তক শেষে পাস করার জন্য ৬০ দিন সময় পাবে।

বিরোধী রাজনৈতিক দল ও সংসদ সদস্য, আইন বিশেষজ্ঞ এবং অনেক বিশ্লেষক এ বিলকে অসাংবিধানিক বলে আখ্যা দিয়েছেন। তারা বলছেন, বিলটি পাস হওয়ার পর এখন জাপান সারা বিশ্বে মার্কিন নেতৃত্বাধীন সামরিক সংঘাতে জড়িয়ে পড়বে।

এদিকে, বিল পাসের সময় জাতীয় সংসদ ভবনের বাইরে কমপক্ষে এক লাখ মানুষ জড়ো হয়ে প্রতিবাদ করে। এ সময় তাদের হাতে এ বিল ও যুদ্ধবিরোধী নানা শ্লোগান সম্বলিত ব্যানার ও প্ল্যাকার্ড ছিল।

Leave A Reply

Your email address will not be published.