Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

জেএসসি ও জেডিসিতে পাসের হার ৯২.৩৩

এবছর অষ্টম শ্রেণির সমাপনী পরীক্ষা জেএসসি-জেডিসির পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে পাসের হার ৯২ শতাংশ ৩৩। মোট জিপিএ-৫ পেয়েছে ২ লাখ ৪৭ হাজার ৫৮৮ জন শিক্ষার্থী।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে পরীক্ষার ফলাফলের অনুলিপি তুলে দেনশিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। পরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে জেএসসি-জেডিসির ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরবেন শিক্ষামন্ত্রী।

চলতি বছর জেএসসি-জেডিসি পরীক্ষায় মোট ২৪ লাখ ১২ হাজার ৭৭৫ শিক্ষার্থী অংশ নেন।

Leave A Reply

Your email address will not be published.