Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

জৈন্তাপুর উপজেলা আ’লীগের সাধারণ স¤পাদক নিহত

সিলেট প্রতিনিধি:
জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক ও নিজপাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মখলিসুর রহমান দৌলা (৫০) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বৃহ¯পতিবার রাত আড়াইটায় মোটর সাইকেলযোগে সালিশ বৈঠক শেষ করে বাড়ি ফেরার পথে সিলেট তামাবিল সড়কে নিজপাট প্রাথমিক বিদ্যালয়ের সামনে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উপজেলা আ’লীগ নেতা শাহেদ আহমদ জানান দুর্ঘটনাস্থলের পাশে একটি ট্রাক দাঁড়ানো ছিলো। ধারণা করা হচ্ছে ওই ট্রাকের সাথে ধাক্কা লেগেই দুর্ঘটনায় পতিত হন তিনি। জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ চিকিৎসকের বরাত দিয়ে জানান, ঘটনার সময় তিনি হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় পড়তে পারেন বলে ধারণা করা হচ্ছে। যেহেতু কেউ ঘটনাটি দেখেনি তাই পুরোপুরি নিশ্চিত হওয়া যাচ্ছে না। গতকাল বাদ আসর নিহত মখলিসুর রহমান দৌলার জানাজা অনুষ্ঠিত হয়।

Leave A Reply

Your email address will not be published.