Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

জয়পুরহাটের পাঁচবিবিতে ভারতীয় ফেন্সিডিল জব্দ

পাঁচবিবি সংবাদদাতা, জয়পুরহাট : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জয়পুরহাট ৩ ব্যাটালিয়নের অধিনে হাটখোলা ক্যাম্পের সদস্যরা ভারতীয় অবৈধ আমদানী নিষিদ্ধ ফেন্সিডিল ৭২ বোতল, মটরসাইকেল(TVS) ১টি সহ গরু ৩টি জব্দ করা হয়েছে। জব্দকৃত চোরাচালানী মালগুলোর আনুমানিক মুল্য ৩ লক্ষ ২৮ হাজার টাকা।

বিজিবি’র হাটখোলা ক্যাম্পের নায়েক সুবেদার আব্দুল বাতেন জানান, গত সোমবার রাতে উপজেলার পর্ব উচনার গ্রাম থেকে ক্যাম্পের বিশেষ টহল দলের কমান্ডারসহ বিজিবির সদস্যরা উক্ত পণ্য গুলো জব্দ করে। পরে ফেন্সিডিল গুলো ধ্বংসের জন্য ব্যাটালিয়নে জমা দেওয়া হয় ও অন্য সামগ্রী হিলি শুল্ক গুদামে জমা দেওয়া।

এব্যপারে জানতে চাইলে জয়পুরহাট ৩ ব্যাটালিয়নের পরিচালক লেঃ কণের্ল আব্দুর রাজ্জাক তরফদার বলেন চোরাচালান প্রতিরোধে এরকম অভিযান আমাদের অব্যাহত থাকবে।

Leave A Reply

Your email address will not be published.