Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

জয়পুরহাটে কৃষক দুলাল হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন


আবু রায়হান, জয়পুরহাট:
জয়পুরহাটের চাঞ্চল্যকর কৃষক দুলাল হত্যার মামলার রায়ে ৪ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে জেলা দায়রা জজ বেগম মমতাজ পারভীন জনাকীর্ন আদালতে এই রায় ঘোষনা করেন।

দন্ডপ্রাপ্তরা হলেন- জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার গোলাহার গ্রামের আনিছুর রহমান, সাবলু খান, সোহেল ও রমজান আলী ।

মামলার বিবরনে জানান যায়, ২০১৬ সালে ৮ এপ্রিল দুপুরে জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার গোলাহার গ্রামের মোতালেব তালুকদারে পুত্র কৃষক দুলালকে দন্ড প্রাপ্তরা পূর্ব শক্রতার জের ধরে ধারালো অস্ত্র দ্বারা হত্যা করে। উক্ত মামলায় স্বাক্ষী প্রমান শেষে বিজ্ঞ আদালত এই রায় প্রদান করেন।

Leave A Reply

Your email address will not be published.