Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

জয়পুরহাটে কোটি টাকা মুল্যের ভারতীয় শাড়ি আটক করেছে বিজিবি

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটে পৃথক অভিযান চালিয়ে সদর উপজেলার উত্তর জয়পুর এবং সৈয়দপুর থেকে খুলনা গামী সীমান্ত এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনে তল্লাসী চালিয়ে ১ কোটি টাকা মুল্যের অবৈধ পথে আসা প্রায় ২হাজার ২শ’ পিস ভারতীয় শাড়ি কাপড় আটক করেছে বিজিবি।

জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল ইমতিয়াজ চৌধুরী জানান, ভারত থেকে অবৈধ পথে বিপুল পরিমান শাড়ি কাপড় আসছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর রাতে অভিযান চালিয়ে সদর উপজেলার উত্তর জয়পুর এলাকা থেকে মালিক বীহিন একটি মিনি ট্রাক আটক করা হয়। এসময় ওই ট্রাকে তল্লাসী চালিয়ে ১ হাজার ৬শ’ পিস ভারতীয় শাড়ি-কাপড় আটক করা হয়। এছাড়া রেলষ্টেশনে সৈয়দপুর থেকে খুলনা গামী সীমান্ত এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনে তল্লাসী চালিয়ে ৬৩৩পিস ভারতীয় শাড়ি-কাপড় আটক করা হয়। আটককৃত এসব শাড়ি কাপড়ের মুল্য ১কেটি ১লাখ ৫৫হাজার টাকা। এসব আটক মালামাল হিলি শুল্ক গুদামে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।

Leave A Reply

Your email address will not be published.