Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ঝিনাইদহের মহেশপুরে অজ্ঞাত রোগে ৪ জনের মৃত্যু: সনাক্ত হয়নি রোগটি

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের জেলার মহেশপুর উপজেলায় অজ্ঞাত রোগে এ পর্যন্ত ৪ জনের মৃত্যু হয়েছে। তবে রোগটি এখন পর্যন্ত সনাক্ত করা যায়নি। ঢাকা থেকে আসা রোগতত্ব, নিরাময় ও গবেষনা সংস্থা (আইইসিডিআর) একদল বিশেষজ্ঞ উপজেলায় এসে আক্রান্ত রোগির বাড়ি গিয়ে রক্ত ও অন্যান্য সিরাম সংঘ্রহ করছেন।

আগেও একদল বিশেষজ্ঞ মহেশপুর ঘুরে গেছেন। তারা মৃত রোগির বাড়ির লোকজন ও আশেপাশে যারা আক্রান্ত হয়েছে তাদের রক্ত ও মুখের লালা পরীক্ষার জন্য ঢাকা নিয়ে যান। রোগ নির্ণয় সম্ভব হয়নি।

ঝিনাইদহের সিভিল সার্জন ডা: আব্দুস সালাম জানান, প্রথমে সামন্তা গ্রামের আসমা অজ্ঞাত রোগে মহেশপুর হাসপাতালে ভর্তি হয়। ২৯ মার্চ সে মারা যায়। পার্শবর্তী কোলা গ্রামের এনামূল হক অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে ৩১ মার্চ যশোর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। এরপর বাগদীরাইট গ্রামের হাবিল হোসেন আজানা রোগে আক্রান্ত হলে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সে মারা যায়। রুস্তম আলি নামে আলামপুর গ্রামের আরো একজন মারা যায়।

মহেশপুর উপজেলার কাজীরবেড়, আজমপুর ও বাঁশবাড়িয়া ইউনিয়নে প্রায় দু’শ জন এ অজ্ঞাত রোগে আক্রন্ত্র হয়েছে। আক্রান্তদের মধ্যে শতকরা ৬০ জনের বয়স ২০ বছরের মধ্যে বলে সিভিল সার্জন জানান। এতে এলাকার সাধারণ মানুষের মাঝে চরম আতংক সৃষ্টি হয়েছে।

 

 

Leave A Reply

Your email address will not be published.